1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ আনছে জাপান

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলতি মাসে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে। এ সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে প্রচারিত হতে যাওয়া যৌথ ঘোষণায় এই প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি উল্লেখ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নিক্কেইর প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবিত বিনিয়োগের মূল ক্ষেত্র হবে অটোমোবাইল (মোটরযান) ও অন্যান্য ম্যানুফ্যাকচারিং (উৎপাদনমুখী) খাত এবং জ্বালানি বিদ্যুৎকেন্দ্র বা স্থাপনা নির্মাণ।

এই বিনিয়োগ উদ্যোগের আওতায় বেশ কয়েকটি জাপানি প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জাপানের খ্যাতনামা ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ একাধিক পক্ষের যৌথ উদ্যোগে গড়ে ওঠা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানগুলোর প্রবেশের পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বাংলাদেশে জাপানি মূলধন আকর্ষণ, শিল্প উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খাতের বহুমুখীকরণ এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালীকরণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের পোশাক শিল্প
আইনের শাসনে দুই ধাপ উন্নতি করেও আফ্রিকার দেশগুলো থেকে পিছিয়ে বাংলাদেশ
উল্লেখ্য, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুভাবাপন্ন সম্পর্ক রয়েছে। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প খাতের প্রসারে জাপান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে।

সূত্র : বাসস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর