1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশে আসছেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

এ দর্শক থেকে শুরু করে ভক্ত-অনুরাগী সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হানিয়া আমির। এবার বাংলাদেশি ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন তিনি।

এক ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছেন যে, প্রথমবারের মতো তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন। হানিয়া বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।’

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়।

হানিয়া তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং ফ্যাশন সেন্সের জন্য তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয়। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় অভিনেত্রীদের একজন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর