1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ ও ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ চালু রাখার আহ্বান কানাডার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে কানাডা। একই সঙ্গে দেশটি বাংলাদেশে ইন্টারনেট সেবা সম্পূর্ণরূপে চালুর আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে ঢাকার কানাডিয়ান হাইকমিশন বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের মানুষ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা অবাক হয়েছি। আমরা একটি শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের পক্ষে বলতে চাই যে, ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবার এবং প্রভাবিত সবার সঙ্গে আছি।

কথা বলা এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিগগির ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে চালুর আহ্বান জানাই। যেন মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে সহায়তা পায়। কানাডা এবং বিশ্বব্যাপী তাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের জন্য অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এ দুঃখজনক ঘটনার সঙ্গে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর