1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশি পর্যটক কিছুটা বেড়েছে, আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

প্রকাশ দত্ত | কলকাতা | বাংলাদেশি পর্যটক কিছুটা বেড়েছে, আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরা কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা কিছুটা বেড়েছে

বড়দিন ও নতুন বছর আসতে আর বাকি মাত্র কয়েকদিন বাকি। আগে এই সময়টায় বাংলাদেশি পর্যটকে গিজগিজ করতো কলকাতার ‘এক টুকরো বাংলাদেশ’ নামে খ্যাত নিউমার্কেট চত্বর। কিন্তু এবার দৃশ্যটা ভিন্ন। ভারত-বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে ভাটা পড়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যায়। আর তাতেই মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কলকাতার ব্যবসায়ীরা। যদিও তারা আশা করছেন, বড়দিন সামনে রেখে আরও বেশি বাংলাদেশি পর্যটক আসবেন এই তিলোত্তমায়।

বড়দিন ও নতুন বছরের আগে প্রতিবারই আলোয় রঙিন হয়ে ওঠে কলকাতার পার্ক স্ট্রিট ও ধর্মতলা নিউমার্কেট চত্বর। তবে বিদেশি পর্যটক আকর্ষণের জন্য এবার যেন একটু বেশি সাজানো হয়েছে এসব এলাকা।

কলকাতার নিউমার্কেটের চত্বরে ঢুকলেই নানা ধরনের কেকের গন্ধে মঁ মঁ করছে অলিগলি। দুর্ঘটনা এড়াতে রাস্তা পারাপার করার জন্য আলাদা করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই উৎসবকে ঘিরে নিরাপত্তা আরও বাড়িয়েছে কলকাতা পুলিশ।

সূত্র জানিয়েছে, বড়দিন ও ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়ে কলকাতার এসব এলাকায়। এবার সেভাবে বাংলাদেশি পর্যটক না আসলেও কয়েক সপ্তাহ আগের তুলনায় এখন তাদের সংখ্যা কিছুটা বেড়েছে। বর্তমানে যারা কলকাতায় আসছেন, তাদের সবারই পুরোনো ভিসা।

পেট্রাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে প্রতিদিন ৮০০ থেকে এক হাজার বাংলাদেশি পর্যটক আসছেন। তার আগের দিনগুলোতে এই সংখ্যাটা ২০০ থেকে ২৫০ ছিল।

কলকাতা নিউমার্কেটের ব্যবসায়ী মনোতোষ সরকার জাগো নিউজকে বলেন, আমাদের আশা, বড়দিন ও নতুন বছর উপলক্ষে আরও বেশি বাংলাদেশি পর্যটক এখানে আসবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর