1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশকে ২৬৬ রানের টার্গেট দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

এক ব্যাটারই ভোগালেন। একাই করলেন অপরাজিত ১৪০। উজাইরউল্লাহ নিয়াজাইয়ের হার না মানা বড় সেঞ্চুরিতে ভর করেই ৯ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করালো আফগানিস্তান। অর্থাৎ বগুড়ায় প্রথম যুব ওয়ানডেতে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৬৬।

এক নিয়াজাই ছাড়া আর কোনো ব্যাটারকে ফিফটি করতে দেননি বাংলাদেশি বোলাররা। ওপেনার খালিদ আহমদজাই ৩৪ আর ওয়ান ডাউন ফয়সাল সিনোজাদা করেন ৩৩ রান। নিয়াজাইকে বাদ দিলে বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

চার নম্বরে নামা নিয়াজাই একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত খেলে গেছেন। ১৩৭ বলে ১৬ চার আর ১ ছক্কায় ১৪০ রানে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমন ৫৭ রানে নেন ৫টি উইকেট। দুটি উইকেট শিকার করেন পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর