1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাঁধাকপি ভর্তার রেসিপি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | বাঁধাকপির মৌসুম শুরু হয়েছে। বাজারে এখন দেখা মিলছে এই সবজির। বাঁধাকপি খেতে কমবেশি সবাই পছন্দ করেন। এই সবজির স্বাস্থ্য উপকারিতাও অনেক। বিভিন্ন উপায়ে রান্না করা যায় বাঁধাকপি।

তার মধ্যে এই সবজি ভাজিই বেশ জনপ্রিয়। তবে চাইলে বাঁধাকপি দিয়ে তৈরি করতে পারেন ভর্তাও। ভর্তা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যারা ভিন্ন ভিন্ন ভর্তার স্বাদ নিতে চান তারা এবার খেতে পারেন বাঁধাকপির ভর্তা। জেনে নিন রেসিপি-

উপকরণ :

১. বাঁধাকপি
২. লবণ
৩. সরিষার তেল
৪. টমেটো
৫. পেঁয়াজ কুচি
৬. রসুন কুচি ও
৭. ধনেপাতা কুচি

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

পদ্ধতি :

বাঁধাকপি মিহি কুচি করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। কেটে নেওয়া বাঁধাকপিতে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য পানি দিতে হবে না।

চুলার আঁচ কমিয়ে ঢেকে দিলেই বাঁধাকপি থেকে পানি বের হবে। ওই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। পানি পুরোপুরি শুকিয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিন।

এরপর চুলায় প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে লাল টমেটো ভেজে নিন। সঙ্গে সামান্য লবণ দিয়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন।

কিছুক্ষণ পরই টমেটো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। নেড়ে নেড়ে টমেটোর সবটুকু পানি শুকিয়ে টমেটো ভর্তা ভর্তা হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে।

ঠান্ডা হলে চালনিতে চেলে/হাত দিয়ে ভালো করে চটকিয়ে টমেটোর খোসা ফেলে দিতে হবে। তারপর অল্প তেলে পেঁয়াজ-রসুন কুচি ও শুকনো লাল মরিচ হালকা ভেজে নিন।

প্লেটে ভাজা পেঁয়াজ রসুন মরিচ নিয়ে সঙ্গে লবণ, তেল ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে সেদ্ধ বাঁধাকপি ও টমেটো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে যাবে বাঁধাকপির ভর্তা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর