1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বলিউড শাহেন শাহ খ্যাত অমিতাভ বচ্চনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত

বলিউড শাহেন শাহ খ্যাত বলিউড তারকা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তিনি নাকি কাজের পরিবেশ ও পদ্ধতি নষ্ট করছেন। নিজেই নিজের ভ্লগে এ কথা জানিয়েছেন অভিনেতা।

কিছুদিন আগে অমিতাভ জানিয়েছেন, মাত্র দুঘণ্টার মধ্যে তিনি পাঁচটি বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন করেছেন। এখান থেকেই নাকি সমস্যার সূত্রপাত হয়েছে। অমিতাভ তার ভ্লগে জানান, কাজ করে তিনি কতটা আনন্দ পান। তিনি লেখেন, ‘মাত্র দু’ঘণ্টার মধ্যে পাঁচটি বিজ্ঞাপনী চিত্র ও দুটি ফটোশুটের কাজ শেষ করেছি। সবকটিই বিজ্ঞাপনের জন্য। কিন্তু তাও সহজ বিষয় নয়।’

এত অল্প সময়ে কাজ শেষ করার বিষয়টি প্রকাশ্যে আনায় না কি কাজের পদ্ধতি নষ্ট হচ্ছে। অমিতাভ লেখেন, ‘কলাকুশলী ও আমার নির্মাতা বন্ধু বলেছেন, আমি নাকি কাজের পদ্ধতি নষ্ট করছি।’ সেই কলাকুশলী ও পরিচালকের না কি অমিতাভকে বলেছেন, ‘এতগুলো দিনের কাজ যদি আপনি অর্ধেক দিনেই শেষ করে ফেলেন, তা হলে ক্লায়েন্টের পক্ষ থেকে আরও বেশি করে ছবি তৈরি করার নির্দেশ আসবে। এইভাবে কাজ করলে সবার জন্য খারাপ দৃষ্টান্ত তৈরি হবে।’

কিন্তু অমিতাভের বক্তব্য, তিনি এভাবেই কাজ করতে ভালোবাসেন। কলাকুশলী ও প্রযোজকের সুবিধার কথা মাথায় রেখেই দ্রুত কাজ শেষ করতে পছন্দ করেন বলেও জানান এ তারকা।

অমিতাভের অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি এডি ২৮৯৮’। এতে তাকে বেশ কিছু লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসা লাভ করেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর