বরিশালে কোম্পানিটির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত চেক বিতরণ উৎসব ও আলোচনা সভায় গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়
দ্রুত বিমা দাবি পরিশোধের লক্ষ্যে বরিশাল অঞ্চলের গ্রাহকদের ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বিমা দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
রোববার (২২ নভেম্বর) বরিশালে কোম্পানিটির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত চেক বিতরণ উৎসব ও আলোচনা সভায় গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম। এসময় কোম্পানির ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক, প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
কোম্পানির দ্রুত বিমা দাবি পরিশোধের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এ চেক বিতরণ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রাহকদের হাতে বিমা দাবির চেক তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.