1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বড় রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পঠিত

নিজেদের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে, সেই ফরম্যাটেই একের পর এক ম্যাচ হারল বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সবকটি ম্যাচেই বাজেভাবে পরাজয় বরণ করল টাইগাররা। সবশেষ সিরিজের শেষ ওয়ানডেতে ২০০ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো মেহেদী হাসান মিরাজের দল।

আবুধাবিতে আফগানদের দেওয়া ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৩ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ দল। এদিনও শুরু থেকে বাজে ব্যাটিংয়ের কবলে পড়ে টাইগাররা। ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করেই বিদায় নেন। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে দলীয় ৪৭ রানে ৩ রানে ফিরে যান শান্ত।

সাইফ একাই দলকে টানছিলেন তবে তিনিও ব্যক্তিগত ৪৩ রানে ফিরে যান, দলের রান তখন ৭০। এরপর তাওহীদ হ্রদয় (৭), মেহেদী মিরাজ (৬) এবং শামীম পাটোয়ারী (০) রান করে বিদায় নেন। পরবর্তীতে নুরুল হাসান সোহানও ব্যর্থ হন, করেন মোটে ২ রান। পরে ৮১ রানে ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল।

পরবর্তীতে রান করতে ব্যর্থ হন রিশাদ হোসেনও, বিলাল সামির বলে আউট হওয়ার আগে করেন ৪ রান। হাসান মাহমুদের ৯ রানে আউটের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। সবমিলিয়ে ২৭ ওভার ১ বল খেলতে সক্ষম হয়েছে টাইগাররা। আফগানদের হয়ে বল হাতে এদিন ৫টি উইকেট নেন বেলাল সামি এবং রশিদ খান নেন ৩ উইকেট।

এর আগে দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান তোলে আফগানিস্তান দল। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ করেন ৪২ রান। শেষ দিকে মোহাম্মদ নবির ঝোড়ো ৩৭ বলে ৬২ রানে বড় পুঁজি দাঁড় করায় আফগানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট সংগ্রহ করেছিলেন সাইফ হাসান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর