1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফ্রিল্যান্সিং এ নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষাপ্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেছেন, ফ্রিল্যান্সিংয়ের চাহিদা প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্যি, এই সেক্টরে আমাদের দেশের নারীদের অংশগ্রহণ অত্যন্ত কম। নারীদেরকে এই সেক্টরের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজ ও দেশের অগ্রগতির জন্য নারীদের কর্মক্ষম হওয়া অত্যন্ত জরুরি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ অডিটোরিয়ামে ‘আইসিটি দক্ষতা এবং কর্মসংস্থানসহ মেয়েদের ক্ষমতায়ন: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর আয়োজনে উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ ও চাহিদার কথা মাথায় রেখে নারীদের জন্য কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে প্রযুক্তিতে আরো উন্নত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তি অন্তর্ভুক্ত করা আছে।

তিনি আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ঘরে তুলতে সরকার আইসিটিখাতে নজর দিচ্ছে এবং নতুন প্রযুক্তি নিয়ে আসছে। বাংলাদেশে প্রযুক্তির বিকাশ ব্যক্তি, পরিবার, সমাজ ও সামগ্রিকভাবে দেশের সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন।

অনূষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক তানিয়া হক।

ড. মনজুর হোসেন বলেন, আরএমজি ও রেমিটেন্স-এর পরে বাংলাদেশে জিডিপিতে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সেক্টরে কম বিনিয়োগ লাগে। তাই এটি একটি সম্ভাবনাময় খাত। নারীরা এই ক্ষেত্রে অবদান রাখা খুবই সহজ। কারণ এখানে কাজের সময়টা ফ্লেক্সিবল। দিনের যেকোনো সময় নারীরা চাইলে এ কাজ করতে পারেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর