1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফ্রান্স-নেদারল্যান্ড ম্যাচ গোল শূন্য ড্র।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১০৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | কিলিয়ান এমবাপে নাকের আঘাতের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। তারকা ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে ভুরি ভুরি সুযোগ মিস করলো ফ্রান্স।

লাইপজিগের রেড বুল এরেনায় শুক্রবার রাতে নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফরাসিরা। চলতি ইউরোতে এটিই প্রথম গোলশূন্য ড্র ম্যাচ।

ফ্রান্স ম্যাচে ১৫টি সুযোগ তৈরি করে একটি গোল করতে পারেননি। এর মধ্যে অধিনায়ক অ্যান্তোনিও গ্রিজম্যান মিস করেন দুটি বড় সুযোগ। ডাচরাও অবশ্য লড়াই করেছে। এমনকি একটি গোলও পেয়েছিল তারা। তবে ভিএআর দেখে সে গোল বাতিল করে দেন রেফারি।

ম্যাচের প্রথম মিনিটেই ফ্রিমপং এর শট হালকা আলতো ছোঁয়ায় বাইরে পাঠান মাইনান। ৪ মিনিটে গ্রিজম্যানের শট ভারব্রুগেন রুখে দেন। ১৪ মিনিটে আবারো গ্রিজম্যানের শট বাইরে দিয়ে চলে যায়।

১৭ মিনিটে গাকপোর শটকে দারুণভাবে রুখে দেন মাইনান। ২৮ মিনিটে আবারো গোলের সুযোগ পায় ফ্রান্স কিন্তু থুরামের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ৫৮ শতাংশ বল নিজেদের দখলে নিয়েও গোল পায়নি ফ্রান্স। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে সবাই। ৫৭ মিনিটে রাবিওর দূরপাল্লার শট চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে। ৬৫ মিনিটে গ্রিজম্যান আবারো শট নিলে রুখে দেন ডাচ গোলরক্ষক।

ম্যাচের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে ৭০ মিনিটে। জাভি সিমন্সের শট গোলে পরিণত হলে নেদারল্যান্ডস উল্লাস করা শুরু করে। পরে ভিএআরে দেখা যায় ডামফ্রিস অফসাইডে ছিলেন, সেজন্য গোলটি বাতিল করা হয়।

ম্যাচের শেষ দিকে ফ্রান্স বেশ কয়েকটি আক্রমণ করলেও সেগুলোতে গোল হওয়ার মতো রসদ ছিল না। যে কারণে দুই দলই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকে। দুই দলই ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে এগিয়ে রইলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর