1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফ্যাসিবাদ সরকার থেকে কেউই রেহাই পায়না : মির্জা ফখরুল।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না। মনে হয় না, এটা একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের মনে হয়, পুরোপুরিভাবে একটি আধিপত্যবাদ সরকার আমাদের উপর চেপে বসেছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি । শুধু বিরোধী দল নয়, পেশাজীবী নয়, পুরো জাতি একটা ভয়াবহ পরিস্থিতি সম্মুখীন হয়েছে। ১৮ থেকে ২০ বছর ধরে আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি। সেই সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে সরকার।

তিনি বলেন, আমরা যাদেরকে বিশ্বাস করি, যাদের উপর আস্থা রাখি- গণমাধ্যম। সেই গণমাধ্যমের ওপর প্রথম আঘাত করেছে সরকার। অনেক টেলিভিশন-পত্রিকা বন্ধ করে দিয়েছে সরকার। যারা লিখতে চান, মত প্রকাশ করতে চান, তাদের জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করেছে সরকার। তাদেরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেও মারা হয়। এই সরকারের হাত থেকে গণমাধ্যমও রেহায় পায়নি। ফ্যাসিবাদ শক্তি যখন আক্রমণ করে তখন ফ্যাসিবাদ সরকার থেকে কেউই রেহাই পায় না।

বিএনপি মহাসচিব বলেন, অনেকে ভাবছেন বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কিন্তু কখনোই না। প্রতিটি আন্দোলনের পরে আরো শক্তিশালী হয়েছে এই শক্তিগুলো। আমরা বিশ্বাস করি, আন্দোলন, আন্দোলন, আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসবে এমন মন্তব্য করে তিনি বলেন, আমাদের ব্যাংকসহ সকল কিছু ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে।

আমাদের দায়িত্ব হচ্ছে এখন সকলকে ঐক্যবদ্ধ করার এমন কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি বারবার বলি, আমাদের একটি জাতীয় ঐক্য সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐকের মাধ্যমেই জনগণের শক্তি দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েস্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, কবি আব্দুল হাই শিকদার, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ,বিজনেস ডাইজেস্ট সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর