আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ফের ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১২ থেকে ১৮ মে পর্যন্ত আগ্রহীরা জরিমানা দিয়ে ফরম পূরণ করতে পারবেন।
সম্প্রতি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষা ২০২৫ এর পরীক্ষার্থীদের সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের তারিখ ১৯ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের পরীক্ষার্থীদের ফরম পূরণ এবং ফি পরিশোধ শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে ফরম পূরণের আর কোনো সময় বৃদ্ধি বা অনুমতি দেয়া হবে না।