1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফের আইসিসিতে চিঠি, এবার স্বাধীন কমিটির কাছে সুরাহার দাবি বিসিবির

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

বিশ্বকাপ খেললে ভারতেই খেলতে হবে, সিদ্ধান্ত জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সেই সময় পার হয়ে গেছে। বিসিবি গতকাল জানিয়ে দিয়েছে, কিছুতেই তারা ভারতে দল পাঠাবে না। এরপর আজ শুক্রবার আইসিসির স্বাধীন কমিটিতে আবার ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি।

গতকাল বিকেলে ক্রিকেটারদের সঙ্গে সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’

এরপরই নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে আইসিসিতে চিঠি দিয়ে বিসিবি অনুরোধ করেছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। সাধারণত আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।

সূচি অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এরপরই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে সহআয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে নানা আলোচনার পর আইসিসি তাদের অনুরোধ ফিরিয়ে দেয়।

এরপর গতকাল আসিফ নজরুল জানিয়ে দেন, ভারতে কোনোভাবেই বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, তারা লড়াই চালিয়ে যাবেন। ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ সেটারই অংশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর