1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফেব্রুয়ারিজুড়ে থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৯ বার পঠিত

চলতি ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃষ্টির পূর্বাভাসের বিষয়ে বলা হয়েছে, এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুইদিন বজ্র বৃষ্টি, শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বিজনেস ডাইজেস্টকে বলেন, ফেব্রুয়ারি মাসে সারাদেশে স্বাভাবিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্ত এবারের ফেব্রুয়ারি মাসে এরচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির চেয়েও কম শীত থাকবে। সকাল বেলা কিছুটা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে।

জানা গেছে, জানুয়ারি মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (-৯৯%) বৃষ্টিপাত হয়েছে। এ মাসের ৩, ৯ থেকে ১১, ১৯ ও ২৪ থেকে ২৭ তারিখে দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস (সীতাকুণ্ড, ৬ জানুয়ারি) এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস (তেঁতুলিয়া, ১০ জানুয়ারি) রেকর্ড করা হয়।

এ মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ০.৪ ডিগ্রি ও ১.১ ডিগ্রি বেশি এবং সারাদেশে গড় তাপমাত্রা ০.৭ ডিগ্রি বেশি ছিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর