1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফুলকপি খাবেন নাকি বাঁধাকপি?

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | শীতের বিভিন্ন ধরনের সবজির মধ্যে ফুলকপি ও বাঁধাকপির চাহিদা সবচেয়ে বেশি। তবে এই দুটো সবজির মধ্যে কোনটিতে বেশি পুষ্টি, এ নিয়ে অনেকের মধ্যে জোর বিতর্ক আছে। এক্ষেত্রে একদলের কথায় বাঁধাকপি হলো পুষ্টিগুণে শ্রেষ্ঠ। ওদিকে অপরদল আবার এই যুক্তি মানতে নারাজ। উল্টে তারা বাঁধাকপির থেকে ফুলকপিকেই স্বাস্থ্যগুণে অনেকটা এগিয়ে রেখেছেন।

এখন প্রশ্ন হলো, ফুলকপি নাকি বাঁধাকপি কোনটি স্বাস্থ্যের জন্য বেশি ভালো? এ বিষয় সম্পর্কে জানিয়েছেন ভারতের বিশিষ্ট পুষ্টিবিদ শর্মিষ্ঠা রায় দত্ত। তার মতে, ১ কাপ বাঁধাকপি থেকে ২২ ক্যালোরি শক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, এতে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা কি না ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন কমানোর কাজে বিশেষ ভূমিকা পালন করে।

একই সঙ্গে এই সবজি হলো ভিটামিন সি ও অত্যন্ত উপকারী কিছু অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। তাই নিয়মিত বাঁধাকপি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে। অন্যদিকে শরীরকে ডিটক্স বা পরিষ্কার করার কাজে ফুলকপির জুড়ি মেলা ভার। এমনকি দেহে প্রদাহের প্রকোপ কমাতে চাইলেও আপনাকে নিয়মিত এই সবজি খেতেই হবে।

এই সবজিতে আছে অত্যন্ত উপকারী ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। এমনকি নিয়মিত এই সবজি পাতে রাখলে ওজনও থাকবে বশে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, ফুলকপি ও বাঁধাকপি দুটোই পুষ্টির দিক থেকে সেরা।

বিশেষজ্ঞের মতে, সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে এই দুটি সবজির পদই মাঝে মধ্যে খেতে হবে। তাতেই সুফল মিলবে। তবে অতিরিক্ত খাওয়া যাবে না। পুষ্টিবিদের মতে, দিনে এক কাপের বেশি ফুলকপি বা বাঁধাকপি খাবেন না। তাতে হজমসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর