1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফিলিস্তিন-লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ চায় না চীন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | ফিলিস্তিন ও লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সঙ্গে তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে ও লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত বর্ধিত ব্রিকস সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে শি জিনপিং বলেন, শান্তির জন্য একটি স্থিতিশীল ফোর্স গঠন করতে এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজতে আমাদের এগিয়ে আসা উচিত।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস শীর্ষ সম্মেলনের অংশ নেওয়া নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন। পুতিনের সামরেই চীনা প্রেসিডেন্ট মস্কো ও কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ শুরু করে। এই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং আরও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

এক দিন আগেই শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য আমাদের দেওয়া চাপ অব্যাহত রাখতে হবে ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে। সেই সঙ্গে লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে। ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়।

ব্রিকস আয়োজক কমিটি আগেই ঘোষণা করেছিল, এবারের সম্মেলনে ৩৬টি দেশ অংশ নেবে, যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২২টি দেশের রাষ্ট্রপ্রধান তাদের দেশের প্রতিনিধিত্ব করবেন।

এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার দেশগুলোর নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নিয়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর