1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন বিপিডিবি

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মাল্টিফ্যাবস লিমিটেড ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। টুর্নামেন্টে অংশ নেওয়া সবকটি দলকে হারিয়ে সর্বোচ্চ ৪২ পয়েন্ট অর্জন করে বিপিডিবি।

রোববার (২৮ ডিসেম্বর) এক বার্তায় বিপিডিবি জানায়, ২৪ ডিসেম্বর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩-০ সেটে বর্ডার গার্ড বাংলাদেশকে পরাজিত করে। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, সেরা মিডিল ব্লকার ও সেরা সেটার হন যথাক্রমে রাতুল আহমেদ, রিদওয়ানুর রহমান এবং তানভীর হোসেন তন্ময়। অন্যদিকে টুর্নামেন্টের সেরা লিবারু হন বর্ডার গার্ড বাংলাদেশের আতিক।

প্রতিযোগিতায় সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করে এবং রানার্স-আপ হয় তিতাস ক্লাব। তৃতীয় স্থান অর্জন করে বর্ডার গার্ড বাংলাদেশ।

বিজয়ী হওয়ার পর চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সদস্যরাসহ বিউবো ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের ভলিবল উপ-কমিটির সদস্যরা বিউবো চেয়ারম্যান রেজাউল করিম এবং বোর্ড সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিউবো চেয়ারম্যান বিজয়ী দলকে অভিনন্দন জানান। পাশাপাশি ভবিষ্যতে বিজয়ের এ ধারা অব্যাহত রেখে আন্তর্জাতিক পরিসরেও নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরার ব্যাপারে উৎসাহ দেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর