1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রাথমিক বিদ্যালয় : ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি, ৬ মাসের মধ্যে বিজ্ঞপ্তি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃজন করা হয়েছে। গত ১৬ অক্টোবর এ পদ সৃষ্টির প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৬ মাসের মধ্যে এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ৫৬৬টি সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৫৭২টি পদ সৃষ্টির জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের স্মারকের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃজনে কয়েকটি শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সব কার্যক্রমে সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যত দ্রুত সম্ভব এ পদগুলো পূরণে নিয়েগ বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করবে অধিদপ্তর। আগামী ৬ মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর