1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাফেসাপের

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগব্যবস্থা বাতিলের সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ – বাফেসাপ। সেই সঙ্গে সংগঠনটি এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাফেসাপ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স ও মহাসচিব সাহেদ আহাম্মদ বলেন, শিশু-কিশোরদের সৃজনশীলতা, মানবিক বোধ, দলগত চেতনা ও শারীরিক-মানসিক ভারসাম্যপূর্ণ বিকাশের জন্য সংগীতচর্চা, শিল্পকলা ও ক্রীড়া শিক্ষা অপরিহার্য।

বিবৃতিতে বলা হয়, পৃথিবীর উন্নত দেশগুলোতে শিশুদের সৃজনশীল ও মানসিক বিকাশের জন্য সংগীত, শিল্প ও শরীরচর্চাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষাকে শুধু পরীক্ষাভিত্তিক করে ফেললে তা শিক্ষার্থীদের মনন, অনুভূতি ও মানবিক বিকাশকে সীমাবদ্ধ করে দেয়।

বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ – বাফেসাপের মতে, সংগীত ও শিল্পচর্চা মানুষকে মুক্তভাবে ভাবতে শেখায়, অনুভূতির শক্তি জাগিয়ে তোলে এবং সহমর্মিতা সৃষ্টি করে। অন্যদিকে ক্রীড়া শিক্ষা শিশুর আত্মবিশ্বাস, নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত সমন্বয় বৃদ্ধি করে। এ দুই বিষয় বাদ দিলে প্রাথমিক শিক্ষার কাঠামো হবে বিকলাঙ্গ ও মানবিকতাবিহীন।

সংগঠনটি আরও বলেছে, বাংলাদেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার সঙ্গে এ সিদ্ধান্ত সাংঘর্ষিক। শিশুদের শিল্প-সংস্কৃতি ও ক্রীড়া শিক্ষা থেকে দূরে সরিয়ে দিলে তাদের সৌন্দর্যবোধ, কল্পনাশক্তি ও মানবিক অনুভূতি ক্ষতিগ্রস্ত হবে। যার প্রভাব পড়বে সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ চরিত্রে।

বিবৃতিতে বাফেসাপ নেতারা বলেন, যারা ছোটবেলা থেকে সুর ও সংগীতের সাধনায় বড় হয়, তারা শুভবোধে উদ্দীপ্ত থাকে, মন্দের পথে ধাবিত হয় না। বাংলার চিরায়ত ঐতিহ্যের অংশ এ সংগীতচর্চা জাতীয় সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ।

বাফেসাপ তাই সরকারের কাছে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার বিষয় পুনর্বহালের দাবি জানিয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর