1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : পদ বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবিতে রাতভর প্রার্থীদের অবস্থান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছে। এতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ছয় হাজার ৫৩১ জন।

তবে প্রশ্নফাঁস, অনিয়ম ও দুর্নীতিসহ নানান অভিযোগ তুলে এ ধাপের ফল বাতিলের দাবি জানিয়ে আসছেন অনির্বাচিত চাকরিপ্রার্থীরা।

এবার চূড়ান্ত ফল বাতিল করে সব পদ পূরণে ৩:১ অনুপাতে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন তারা।

রোববার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতর অনশন কর্মসূচি শুরু করেন। দিনভর অবস্থানের পর রাতেও সেখানে অবস্থান নিয়ে আছেন তারা।

রাত ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮-২০ জন চাকরিপ্রার্থী অধিদপ্তরের ফটকের সামনে অবস্থান করছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পদ সংখ্যা বাড়িয়ে সব পদ পূরণের দাবিতে গড়ে ওঠা এ আন্দোলনের সমন্বয়ক ফারজানা মনি গাজীপুর জেলার একজন প্রার্থী। রোববার রাত ২টার দিকে তিনি বিজনেস ডাইজেস্টকে বলেন, যে ফল ঘোষণা করা হয়েছে তা বাতিল করে ৩:১ অনুপাতে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবিতে আন্দোলন করছি। সারাদিন আমরা এখানে আছি। মধ্যরাতেও আমাদের ভাই-বোনরা অবস্থান করছেন।

তিনি আরও বলেন, আমরা মানবেতর জীবনযাপন করছি। সারাদিনের পর রাতেও এখানে যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে পড়ে আছি। কিন্তু প্রাথমিকের ডিজিসহ কেউ আমাদের খোঁজ নেননি। আমরা চাই, দ্রুত দাবি মেনে পুনরায় ফল প্রকাশ করা হোক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর