1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রশ্নফাঁসের অভিযোগ • যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরি পরীক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরি পরীক্ষার্থীরা।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। হঠাৎ করেই স্থগিতের ঘোষণা আসায় পরীক্ষা দিতে আসা চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ শুরু করেন এবং নীলক্ষেত মোড়ে অবরোধ করেন।

রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরি পরীক্ষার্থী বলেন, আমরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর দেখি যে, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্ন পাওয়ার কথা এবং স্যারদের আসার কথা থাকলেও কেউ আসছিলেন না, আর আমাদের পরীক্ষার সময় শুধু পার হয়ে যাচ্ছিল। এ নিয়ে সবাই আমরা কনফিউজড ও উদ্বিগ্ন ছিলাম। বেলা ১১টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও, যখন ১১টার সময়ও পরীক্ষা শুরু হচ্ছিল না, তখন সবাই আমরা রুম থেকে বের হয়ে আসি। এর কিছুক্ষণ পর স্যাররা এসে জানান পরীক্ষা হবে না।

আরেক চাকরি পরীক্ষার্থী বলেন, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা পরীক্ষা দেওয়ার আগে থেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখছিলাম, যা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রশ্ন বলে ঘুরছিল। দিনশেষে দেখলাম যে ওই প্রশ্নটাই ঘুরছিল। পরীক্ষা স্থগিত হয় পরীক্ষার আগমুহূর্তে, একদিন আগেও আমাদের কিছু জানানো হয়নি। অনেক শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে আসার কারণে তাদের দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়েছে, কেউ হোটেলে বা আত্মীয়ের বাসায় থেকেছেন। এটি ছাত্র সমাজের জন্য একটি বড় ভোগান্তি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর