1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রশান্ত মহাসাগরে ‘মাদকবাহী নৌযানে’ যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

প্রশান্ত মহাসাগরে অবৈধ মাদক বহনের অভিযোগে নতুন করে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন একজন। খবর আল জাজিরার।

মার্কিন সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। তিনি তার পোস্টে যুক্তরাষ্ট্র কর্তৃক এ হামলাগুলোকে জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হয়েছে বলে উল্লেখ করেছেন।

এক্স- এ দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ডিপার্টমেন্ট (যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ওয়ার) দুই দশক ধরে অন্যের ভূমি রক্ষায় ব্যস্ত ছিল। এখন আমরা আমাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করছি।

তবে সমালোচকরা এ ধরনের হামলাকে বিচার বহির্ভূত হত্যা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

তার পোস্টে হেগসেথ জানান, তিনটি বিমান হামলাই চালানো হয়েছে সোমবার। তার পোস্টে সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায় পাশাপাশি চলা দুইটি নৌকাকে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নৌযান দুটিতে আগুন লেগে যাচ্ছে। তখন দুই নৌকায় মোট ৮ জন ছিলেন। দ্বিতীয় হামলা চালানো নৌকায় আরোহী ছিলেন ৪ জন ও তৃতীয় নৌকাটিতে ছিলেন ৩ জন।

তবে, হামলাগুলোর মধ্যে কোন নৌযান থেকে একজন বেঁচে যেতে সক্ষম হন তা তার পোস্টে উল্লেখ করা হয়নি। তবে হেগসেথ পোস্টে জানান, মেক্সিকান কর্তৃপক্ষ আহত ব্যক্তির খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর