1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রয়াসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ঢাকার বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াসে’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের প্রয়াস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১০১টি ইভেন্টে ৩০৩ জন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করেছে। সমাপনী দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা খেলার ইভেন্টের পাশাপাশি মার্চ পাস্ট ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে অংশ নেয়।

ভিন্নভাবে সক্ষম শিশুসহ একীভূত কার্যক্রমে অংশ নেওয়া সব শিক্ষার্থীর উন্নতি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুন্দর সমাজ গঠনে সবার সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি প্রয়াসের সব শিক্ষার্থীকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নৈপুণ্য প্রদর্শনের জন্য আন্তরিক অভিনন্দন জানান। সেনাবাহিনী প্রধান প্রয়াসের বহুমুখী কার্যক্রমকে আরও বেগবান করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রয়াসের পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনসহ এই প্রতিষ্ঠানের সহকারী পৃষ্ঠপোষক, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকেরা, বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস ২০০৬ সালে ‘সেনা সহায়ক স্কুল’ নামে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ শিক্ষার্থীসহ মোট ১৬৮৯ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তির মৌলিক অধিকার, কল্যাণ, সুরক্ষা, নিরাপত্তা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, বিশেষ ও একীভূত শিক্ষা বাস্তবায়ন, পুনর্বাসন ও কর্মসংস্থানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলছে বলেও জানায় আইএসপিআর।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর