1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রধান উপদেষ্টার সঙ্গে আজিয়াটা গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পঠিত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

মঙ্গলবার (১২ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

তাদের মধ্যে রয়েছেন- মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপের চেয়ারম্যান ও স্বাধীন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিল রিজা রিদজুয়ান, সার্বভৌম সম্পদ তহবিল খাজানা ন্যাশনাল বেরহাদের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জাহির এবং মালয়েশিয়ার হালাল শিল্পের নেতারা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কুয়ালালামপুরে হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে অনুষ্ঠিত এক ব্যবসা ফোরামে বক্তব্যকালে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে বাংলাদেশে ব্যবসা আমার ধারণা মতো এগোয়নি। তবে নতুন বাংলাদেশে অনেক কিছুই গড়ে উঠছে, যার মধ্যে অন্যতম হলো ব্যবসার সম্ভাবনা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সর্বোচ্চভাবে ব্যবসাবান্ধব হওয়ার চেষ্টা করছে। আমি পরিবর্তিত বাংলাদেশে অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর