1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে ১০৮ জনের চাকরির সুযোগ

বিডি জব ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬১ বার পঠিত

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) ১৫টি পদে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৩ এপ্রিল বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রধানমন্ত্রীর কার্যালয়
কর্তৃপক্ষের নাম: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা

বয়স: ০১ মার্চ ২০২৫ তারিখে ০১ নং পদের জন্য ১৮-৪০ বছর, ০২ নং পদের জন্য ১৮-৩৫ বছর, ০৩-১৫ নং পদের জন্য ১৮-৩২ বছর। এসএসসি অথবা সমমান পরীক্ষার সনদ পত্রের ভিত্তিতে বয়স যাচাই করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৭ নং পদের জন্য ২২৩ টাকা, ৮-৯ নং পদের জন্য ১৬৮ টাকা, ১০-১৪ নং পদের জন্য ১১২ টাকা, ১৫ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০৩ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: সমকাল, ০২ মার্চ ২০২৫

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর