1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রথমে যে ১২ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে

বিশেষ সংবাদদাতা |
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

নারী ফুটবলের সংকট এখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় খবর। সংকট এমন পর্যায়ে গড়িয়েছে যে, ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা সাবিনাসহ ১৮ ফুটবলারের ক্যারিয়ারই শেষ হওয়ার শংকায়। বিশেষ কমিটি সপ্তাহব্যাপী যে তদন্ত করেছে সেখানে কোচের বিরুদ্ধে মেয়েদের অভিযোগ সেভাবে গ্রহণযোগ্য হয়নি। ফলে বিষয়টি পরিষ্কার এই কোচই থাকবেন।

এখন বিদ্রোহীরা অনুশীলনে যোগ দিলে দেবেন, না দিলে দল থেকে বাদ পড়বেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ১৮ ফুটবলারকে সেই বার্তা দিয়েছেন।

বল এখন সাবিনাদের কোর্টে। তারা যদি পিটারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে তাদের ভবিষ্যত অনিশ্চিত। তারা ক্যাম্পে থাকবেন আর বিশ্রাম নেবেন। তাদের বাদ দিয়েই আরব আমিরাত সফরের জন্য দল তৈরির কাজ করছেন পিটার। সেটা বাফুফের সবুজ সংকেত পেয়েই।

১৮ ফুটবলার যে দিন গণমাধ্যমের কাছে আলটিমেটাম দিয়েছিলেন সেদিন পিটার ছাড়া অন্য কোনো ইস্যু তোলেননি। এমনকি বেতন কিংবা চুক্তির বিষয়ও নয়। ৩০ অক্টোবর সাবিনাদের চুক্তি শেষ হয়েছে বাফুফের সঙ্গে। তিন মাস কেটে গেছে। এ বিষয়ে বাফুফের কোনো উদ্যোগ দেখা যায়নি। হঠাৎ করেই বাফুফে মেয়েদের সঙ্গে চুক্তি নিয়ে তোড়জোড় শুরু করেছে। তাও বিদ্রোহী ওই ১৮ ফুটবলারকে বাইরে রেখে। তারা অনুশীলনে যোগ দিলে বাফুফে তাদের বিবেচনা করতে পারে। যোগ না দিলে নয়। এটা বাফুফের শেষ কৌশল। অনেকে এটাকে চাপও বলছেন।

প্রাথমিকভাবে ৩৫ জন ফুটবলারকে চুক্তির আওতায় আনার জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে চুক্তি করা হবে ১২ জনের সঙ্গে, যারা ক্যাম্পে ছিলেন এবং অনুশীলন করেছেন। সাবিনাদের বিদ্রোহের ডাক উপেক্ষা করেছেন যারা। ১৫ জানুয়ারি বাফুফে ৩১ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। তার মধ্যে ১৮ জন বিদ্রোহ করেছেন কোচের বিরুদ্ধে। একজন আনাই মগিনি বিয়ে করে ফুটবল ছেড়ে দিয়েছেন। তিনি ক্যাম্পে যোগ দেননি।

প্রথম পর্যায়ে যে ১২ জনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে তারা হলেন-মুনকি আক্তার, স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, সুরভী আক্তার প্রীতি, কোহাতি কিসকু, শাহেদা আক্তার রিপা, ইয়ারজান বেগম, আকলিমা খাতুন, হালিমা আক্তার, আইরিন খাতুন, সুরমা জান্নাত ও আফঈদা খন্দকার প্রান্তি।

এদের মধ্যে সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য আছেন মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, শাহেদা আক্তার রিপা, ইয়ারজান বেগম, আইরিন খাতুন ও আফঈদা খন্দকার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর