1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রথমার্ধে ভারতকে আটকে রাখতে পারলেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | প্রথমার্ধে ভারতকে আটকে রাখতে পারলেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো লাল-সবুজ জার্সিধারী যুবাদের। ২-০ গোলে ফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে নিলো ভারত।

ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু বলেছিলেন, শিরোপা জয়ের মঞ্চে ভারতই ফেবারিট। ম্যাচে ফেবারিটের মতোই খেলেছে আগেরবারের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে গোল আদায় করতে না পারলেও দ্বিতীয়ার্ধে কোনো ভুল করেনি ভারতীয় যুবারা। ৫৮ মিনিট ও ইনজুরি সময়ে দুই গোল করে সহজেই ফাইনাল জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো তারা।

কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেডে প্রথম গোল আদায় করে ভারত। দ্বিতীয় গোলটি তারা পায় বাংলাদেশ যখন ম্যাচে ফিরতে মরিয়া হয়ে অলআউট ফুটবল খেলতে থাকে। বাংলাদেশ এই টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলেও কোনো জয় না নিয়েই (সেমিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতেছে টাইব্রেকার) দেশে ফিরছে।

প্রথম গোল খাওয়ার পর কোচ সাইফুল বারী টিটু দলে চারটি পরিবর্তন এনেও ভারতকে রুখতে পারেননি। ভারত ফেবারিট হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিয়ে শিরোপা নিজেদের কাছেই রেখে দিলো।

ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলা শুরু করেছিল ভারত। পুরো ম্যাচে তারা প্রাধান্য নিয়ে খেলে বাংলাদেশের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দেয়।

প্রথমার্ধেই ভারত একাধিক গোলে এগিয়ে থাকতে পারতো। তবে গোল মিসের কারণে পারেনি। বাংলাদেশের রক্ষণে একের পর এক আক্রমণ করে শেষ ৩২ মিনিটে দুই গোল আদায় করে নেয় তারা।

বাংলাদেশ একাদশ :

নাহিদুল ইসলাম, নাজমুল হুদা ফয়সাল, সিয়াম অমিত (আকাশ আহমেদ) , আশিকুর রহমান, কামাল মৃধা, মিঠু চৌধুরী (রিফাত কাজী), শফিক রহমান (মো. মানিক), মুর্শেদ আলী, অপু রহমান (জয় আহমেদ), শেখ সংগ্রাম ও ইকরামুল ইসলাম

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর