1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান, নায়ক কে?

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

অভিনয়জগতে প্রায় তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার রিচি সোলায়মানের। তবে এই দীর্ঘ অভিনয়জীবনে কখনো বড় পর্দায় দেখা যায়নি তাকে। এবার প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন রিচি। শিগগির শুরু করবেন শুটিং। তিনি নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

সম্প্রতি একটি কফিশপের উদ্বোধনী আয়োজনে হাজির হয়েছিলেন রিচি। সেখানে তিনি জানান, সিনেমায় কাজ শুরু করার কথা। রিচি বলেন, ‘শিগগির একটি সিনেমায় কাজ শুরু করব। এটা প্রযোজনা করেছে সাজগোজ নামের একটি প্রতিষ্ঠান। পরিচালনা করবেন রাজীব সালেহীন। এ ছাড়া আরও কিছু কাজের কথা হয়েছে। যেহেতু শুটিং শুরু হয়নি, তাই এখনই এসব নিয়ে কথা বলতে চাইছি না।’

কে হবেন রিচির নায়ক? জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‌‘সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। তাই এখন বলা যাচ্ছে না। তবে চমক থাকবে।’

নির্মাতা রাজিব সালেহীন জানিয়েছেন, এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ঘোষণা হবে এই সিনেমার। সে সময় জানানো হবে সিনেমা ও অন্য অভিনয়শিল্পীদের নাম।

এ বছরের শুরুতে একটি টিভি অনুষ্ঠানে রিচি ইঙ্গিত দিয়েছিলেন সিনেমায় কাজ করার ব্যাপারে। সিনেমায় কেন অভিনয় করেননি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নানা সময় নানা পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত সিনেমায় কাজ করা হয়নি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমাতে অভিনয় করা আমি মিস করি। সামনে হয়তো আমাকে দেখা যেতে পারে সিনেমায়।’

সম্প্রতি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন রিচি। তার নাম ও ছবিসংবলিত একটি ফেসবুক আইডি থেকে রাজনৈতিক পোস্ট করা হচ্ছে নিয়মিত। তবে ফেসবুক আইডিটি ভুয়া জানিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন অভিনেত্রী। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

রিচি বলেন, ‘আমি কখনোই রাজনীতি-বিষয়ক কথাবার্তা বলি না। কত মানুষ যে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, আমি এ ধরনের কথা বলেছি কি না। আমার নামে কারা এমনটা করছে বা কী উদ্দেশ্যে করছে, তা জানি না। দুঃখজনক হলো, এসব ভুয়া পোস্ট দেখে যাচাই-বাছাই না করে সংবাদমাধ্যমে তা প্রকাশ করা হচ্ছে। তাই নিজের সুরক্ষার জন্য থানায় জিডি করেছি।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর