1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভার প্রস্তুতি নেয়ার নির্দেশ এনটিআরসিএকে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পঠিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান-সহ প্রধান নিয়োগ কার্যক্রমে নতুন অগ্রগতি এসেছে। এই ভাইভা এনটিআরসিএ‘র হাতে দেয়া হয়েছে। ভাইভার প্রস্তুতি নিয়ে এনটিআরসিএকে জানাতে বলা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন। সভায় এনটিআরসিএ‘র সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা আলিফ রুদাবা, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পাওয়া প্রার্থীদের ফের সুপারিশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের পদ শূন্য থাকা সাপেক্ষে সুপারিশ করা হবে বলে জানা গেছে। সব প্রস্তুতি সম্পন্ন করে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে রি-সুপারিশ করতে বলা হয়েছে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী প্রধান পদে দ্রুত নিয়োগের ভাইভা দ্রুত শেষ করার দাবি জানিয়ে আসছিলেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা।

গত এপ্রিল মাসে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত এবং ফল প্রকাশ হয়। ‎দীর্ঘ ৩ মাস পার হলেও এখনো ভাইভার তারিখ ঘোষণা না করায় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর