1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ভয়াবহ অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ‘সেমাফোর’ এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের হাতে থাকা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ‘ইন্টারসেপ্টর’ বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। তেল আবিব এই চরম সংকটের কথা এরই মধ্যে ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। মূলত গত বছরের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গে শুরু হওয়া অস্থিরতার পর থেকেই ইসরায়েলের এই সামরিক সরঞ্জামের ঘাটতি তৈরি হয়েছিল। চলমান যুদ্ধে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলার মুখে সেই সংকট এখন চরমে পৌঁছেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানানো হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে কিছু ক্ষেপণাস্ত্রে ‘ক্লাস্টার মিউনিশন’ বা গুচ্ছ বোমা যুক্ত করতে শুরু করেছে। এর ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বহুগুণ বেড়ে গেছে, যা মজুত দ্রুত শেষ হওয়ার অন্যতম প্রধান কারণ।

একজন মার্কিন কর্মকর্তা সেমাফোরকে জানিয়েছেন, ওয়াশিংটন গত কয়েক মাস ধরেই ইসরায়েলের এই সীমাবদ্ধতা সম্পর্কে অবগত ছিল এবং পরিস্থিতি এমন হতে পারে তা আগেই অনুমান করেছিল। তবে তিনি স্পষ্ট করেছেন, ইসরায়েলের সংকট থাকলেও যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টর মজুতে কোনো ঘাটতি নেই।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেসিসহ অন্তত ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন।

জবাবে ইরান ইসরায়েলসহ প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এসব হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি এবং বিমান চলাচলের ক্ষেত্রে বড় বিপর্যয় সৃষ্টি হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর