ওজন ঝরানো থেকে শুরু করে পেটের নানা সমস্যা দূর করা, ডায়েটে শসা, টমেটো আর লেটুস পাতার সালাদ খেয়ে থাকেন। অনেকেই ভাবে নপ্রতিদিনের এক বাটি কাঁচা সালাদ খেলেই বুঝি শরীরের সব পুষ্টি হয়ে যাবে। এই অভ্যাস উপকারের চেয়ে মনের সান্ত্বনা দেয় বেশি। আপনি যদি ভাবেন ব্রেকফাস্ট কিংবা রাতের খাবারে শুধু এক বাটি সালাদ চিবিয়েই শরীরের ফাইবারের দৈনিক কোটা একশো শতাংশ পূরণ করে ফেলছেন, তবে বড় ভুল করছেন।
সুস্থ ও সতেজ শরীরের জন্য ফাইবার বা আঁশজাতীয় খাবার অপরিহার্য। এটি আমাদের পরিপাকতন্ত্রকে সচল রেখে পেটের স্বাস্থ্য ভালো রাখে, কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঢাল হিসেবে কাজ করে। তবে আসল মুশকিলটা অন্য জায়গায়। সাধারণত যে সব সবজি দিয়ে সালাদ তৈরি করি, তার বেশিনভাগফানি থাকে। এতে ফাইবারের পরিমাণ থাকে নামমাত্র, বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ‘লো ডেন্সিটি ফাইবার’।
অথচ চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুস্থ থাকতে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবার খাওয়া জরুরি। বিপুল পরিমাণ ফাইবারের চাহিদা যদি আপনি শুধু সালাদে খেয়েই মেটাতে চান, তবে আপনাকে প্রতিদিন অন্তত কয়েক কেজি কাঁচা সবজিখেতে হবে। যা কো নো মানুষের পক্ষে বাস্তবে হজম করা বা খাওয়া, কোনোটাই সম্ভব নয়।
চিকিৎসকের পরামর্শ, এই খাবারগুলো নিয়মিত ঘুরিয়ে-ফিরিয়ে খেলে প্রতিদিনের প্রয়োজনীয় ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবারের চাহিদা খুব সহজেই শরীরে মিটে যাবে। তাই আজ থেকেই শুধু সালাদে ওপর ভরসা না রেখে, ডায়েটে এই দরকারি বদল আনাটা অত্যন্ত জরুরি।