1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রকাশ্যে এলো সিয়াম-দীঘির রোমান্স

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

ঈদুল ফিতর ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‌‘জংলি’। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এর ফার্স্টলুক, পোস্টার ও টিজার। মুক্তিকে সামনে রেখে জোরেশোরে চলছে প্রচার। তারই অংশ হিসেবে এবার প্রকাশ করা হলো সিনেমার প্রথম গান ‘জনম জনম’।

রোমান্টিক এই গানে ফুটে উঠেছে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘির অনস্ক্রিন রসায়ন। টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। মাত্র ১৯ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ১ লাখ ৮০ হাজার, আর লাইক পড়েছে ৬ হাজারেরও বেশি। মন্তব্যের ঘরেও ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী-গীতিকার প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা, সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

এম রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়াও সিনেমাটিতে রয়েছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ অনেকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর