1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রকাশ্যে আসছে নাদিয়ার ‌‘হাউজ হাজবেন্ড’

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | দেশের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। নাচেও পারদর্শী তিনি। মডেল হিসেবেও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন ক্যারিয়ারের শুরু থেকেই। তবে অভিনয়েই পেয়েছেন দর্শকপ্রিয়তা। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে নিজের নামটি সুদক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

এবার তিনি আসছেন নতুন ধারাবাহিক নাটক নিয়ে। নাটকের নাম ‘হাউজ হাজবেন্ড’। পারিবারিক ও কমেডি ঘরানার গল্পে নাটকটি নির্মাণ করেছেন ফরিদুল হাসান। এই নাটকে নাদিয়া ছাড়াও একঝাঁক তারকা অভিনয় করেছেন। তাদের মধ্যে আছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, সাইদুর রহমান পাভেল, মানসী প্রকৃতি, ফারজানা আহসান মিহি, হান্নান শেলী, শিরিন আলম, রকি খান, এম এ সালাম, সুর্বণা মজুমদার, তারিক স্বপন, শহিদুল্লাহ সবুজ, সেলজুক তারিক, সাদ্দাম মাল প্রমুখ।

নাদিয়া জানান, পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে ধারাবাহিকটির গল্প এগিয়েছে। আজ (রোববার, ১০ নভেম্বর) থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হতে যাচ্ছে। নাটকটির ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় আছেন নাদিয়া।

এদিকে পরিচালক ফরিদুল হাসান জানান, প্রতি রোব ও সোমবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ধারাবাহিকটি প্রচার হবে।

ধারাবাহিকের গল্পে দেখা যাবে, গ্রামটা জামাইদের। এমন কোন বাড়ি নেই যে বাড়িতে ঘর জামাই খুঁজে পাওয়া যাবে না। এই গ্রামের নিয়মই হচ্ছে মেয়ের বিয়ে দিয়ে ঘর জামাই রাখা। বিয়ের পর ঘর জামাই থাকতে হবে এমন শর্ত দিয়েই পাত্রের সাথে মেয়ের বিয়ে দেয় এই গ্রামের কনে পক্ষের অভিভাবকরা। যুগের পর যুগ এই নিয়মেই চলছে এই গ্রামে। দেশ ডিজিটাল হচ্ছে। অধুনিকতার ছোয়ায় জীবন পরিবর্তন হচ্ছে অথচ এই গ্রামের মানুষের মধ্যে নেই কোন পরিবর্তন। বিয়ের পর বাবা মায়ের সংসার ছেড়ে স্বামীর বাড়িতে গিয়ে মেয়েদের সংসার শুরু করতে হয় এটা জগতেরই নিয়ম কিন্তু, এ গ্রামের নিয়ম উল্টা।

মেয়েরা নয় বরং ছেলেরা বিয়ের পর বাবা-মায়ের সংসার ছেড়ে শশুড় বাড়িতে গিয়ে ঘর জামাই থেকে সংসার শুরু করে। বিভিন্ন জেলার জামাই বাস করে এই গ্রামে। তাই এই গ্রামে দ্বন্দ-সংঘাত আর পারিবারিক জীবনে অশান্তি বেশি। হাস্যরসাত্মক আর পারিবারিক দ্বন্দের মধ্যে দিয়ে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর