1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্যারিস অলিম্পিকে দ্রুততম মানবী জুলিয়েন আলফ্রেড

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক গেমসের ইতিহাসে আগে কখনো পদকই জেতেনি সেন্ট লুসিয়া। সেই দেশটির নারী অ্যাথলেট জুলিয়েন আলফ্রেড এমন এক কৃতীত্ব গড়লেন যা সোনার হরফে লেখা থাকবে দেশটির ইতিহাসে। রোববার প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকসের নারীদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন আলফ্রেড। গেমসের অন্যতম সেরা আকর্ষণীয় পদক দিয়ে ইতিহাসে প্রথম পদক তালিকায় নাম ওঠালো সেন্ট লুসিয়া।

জুলিয়েন আলফ্রেড ফিনিশিং লাইন অতিক্রম অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে চিৎকার করতে থাকেন। পরক্ষণেই কান্নায় ভেঙ্গে পড়েন। গ্যালারিতে অবস্থান করা নিজ দেশের সমর্থকদের দিকে তাকিয়ে এই উদযাপন করেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।

এবারের অলিম্পিকে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ফেবারিট ছিলেন যুক্তরাষ্ট্রের শাক্যারি রিচার্ডসন। তাকে হারিয়ে আলফ্রেড গড়লেন দেশের জন্য ইতিহাস। জুলিয়েন আলফ্রেড স্বর্ণ জিততে সময় নেন ১০. ৭২ সেকেন্ড। পেছনে থাকা যুক্তরাষ্ট্রের রিচার্ডসনের টাইমিং ১০.৮৭। ব্রোঞ্জও জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট। ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন মেলিসা জেফেরসন।

আলফ্রেড স্বর্ণজয়ের পর আবেগে আপ্লুত হয়ে পড়েন। ঐতিহাসিক ওই বিজয় তিনি তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন। ১১ বছর বছর আগে তার বাবা মারা গেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর