1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্যারাসিটামলে জ্বর না কমলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

বর্তমানে ছোট-বড় প্রায় প্রত্যেকেই জ্বরে ভুগছেন। জ্বরের শুরুতে সবাই প্যারাসিটামলের উপরই ভরসা রাখেন। প্রায় প্রতি ঘরেই এই ওষুধ জমা থাকে। চিকিৎসকরাও জ্বর কমাতে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন। এছাড়া সামান্য হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, শরীর ব্যথা যে কোনো অসুখ হলেই প্যারাসিটামল খেয়ে থাকেন।

তবে চাইলেই যখন-তখন প্যারাসিটামল খাওয়া যাবে না। অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল সেবনে শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। তাই জ্বর হলেও প্যারাসিটামল খাওয়ার ছোট ছোট বিষয়গুলো জেনে খেতে হবে।

আসুন জেনে নেওয়া যাক প্যারাসিটামল কখন, কীভাবে খাবেন –

কতক্ষণ পর পর প্যারাসিটামল খেতে হবে:

জ্বর কমাতে সবচেয়ে বেশি কার্যকর হলো প্যারাসিটামল। এই ওষুধ খাওয়ারও নিয়ম রয়েছে। নয়াদিল্লির পিএসআরআই হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডাঃ প্রশান্ত সিনহা জানান, প্যারাসিটামল খাওয়ার মাঝে ৪ ঘণ্টার ব্যবধান থাকতে হবে। মোটামুটি দিনে ৪টি খেলেই জ্বর নিয়ন্ত্রণে চলে আসে। তাই অহেতুক প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন নেই।

প্যারাসিটামল খেয়েও জ্বর না কমলে যা করবেন
প্যারাসিটামল খাওয়ার পরে কাজ করার জন্য এক ঘণ্টা সময় দিতে হবে। এক ঘণ্টা পরে যদি জ্বর না কমে তাহলেও প্যারাসিটামল খাওয়া যাবে না। ৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। সেই সময় জ্বর কমানোর জন্য কপালে পানির পট্টি দিতে পারেন কিংবা পানি দিয়ে মাথা ধুয়ে দিতে পারেন। তবে পানি যেন স্বাভাবিক তাপমাত্রার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

জ্বর থেকে দ্রুত সুস্থ হতে যা করবেন:

জ্বর থেকে দ্রুত সুস্থ হতে হলে বেশি পানি পান করতে হবে। দিনে ৪ লিটার পানি খেতেই হবে। পাশাপাশি স্যালাইন এবং ডাবের পানি খেতে হবে। এছাড়া শরীরকে সুস্থ করতে পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে।

অতিরিক্ত প্যারাসিটামল খেলে কী ক্ষতি হতে পারে:

প্যারাসিটামল বেশি খেলে পরবর্তীকালে পেপটিক আলসার হতে পারে। হার্টের অসুখ, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ,অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে পারে। এছাড়া অতিরিক্ত প্যারাসিটামল খেলে লিভারের উপর চাপ সৃষ্টি হতে পারে এবং লিভার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বেশি পরিমাণ প্যারাসিটামল খাওয়া থেকে বিরত থাকতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর