1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পেনাল্টিতে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক :
হাইভোল্টেজ ম্যাচে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে হয়ে গেল আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।

চলতি মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবল প্রতিযোগিতার শেষ চারে উঠবে কোন দল-সিটি নাকি রিয়াল, তা নিশ্চিত করতে গতকাল ইতিহাদ স্টেডিয়ামে খেলা হয় ১২০ মিনিট। অবশেষে খেলার ফলাফল নির্ধারণে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। সেই পেনাল্টি শ্যুটআউটে সিটিকে ৪-২ ব্যবধানে হারায় রিয়াল।

বুধবার রাতে সিটির ঘরের মাঠ ইতিহাদে দ্বিতীয় লেগের মূল সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। প্রথম লেগেও ৩-৩ গোলে ড্র করেছিল দুই দল। যে কারণে দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়ায় ৪-৪ সমান।

এরপর পেনাল্টি শ্যুটআউটে নেমে প্রথম ৩ শটের দুটিই মিস করে সিটির বার্নাডো সিলভা ও মাতেও কোবাসিস। অপরদিকে প্রথম ৩ শ্যুটের দুটিতেই গোল করে রিয়াল। যে কারণে স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ২-১। এরপর চতুর্থ শটেও গোল করে রিয়াল। সিটিও চতুর্থ শ্যুটে গোল পায়। রিয়ালের জয় নির্ধারিতকারী শেষ শ্যুট এসে সফল হন অ্যান্টনিও রুডিগার। ফলে অতিধিদের জয় নিশ্চিত হয় ৪-২ ব্যবধানে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর