1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পূর্বাচল প্রকল্প ও মিরপুরে নকশা বহির্ভূত নির্মাণে দুদকের অভিযানে সত্যতা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে নকশা পরিবর্তন, অবৈধভাবে প্লট তৈরি ও বরাদ্দ প্রদান এবং রাজধানীর মিরপুরে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এ অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ দপ্তর।

দুদক জানায়, মিরপুর-১ এর বক্সনগর এলাকার প্লট নং-২৫ সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ভবনটি অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হয়নি। এছাড়া ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় সেট-ব্যাক রাখা হয়নি। এ কারণে রাজউক কর্তৃপক্ষ ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

অন্যদিকে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নকশা পরিবর্তন ও প্লট বরাদ্দ সংক্রান্ত অভিযোগ যাচাইয়ের জন্য রাজউক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র চেয়েছে দুদক। রেকর্ডপত্র হাতে পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে তদন্ত টিম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর