1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পূজায় পাতে থাকুক খাসির মাংসের মালাইকারি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

দুর্গাপূজার সঙ্গে পেটপূজা যেন ওতপ্রোতভাবে জড়িত। এই সময়ে পোলাও-মাংস থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মিষ্টি খাওয়া হয়। তবে পূজাতে খাসির মাংসের মালাইকারি মানেই জমজমাট খাবার। চটজলদি আর অল্প উপকরণেই বানিয়ে ফেলা যায়।

যারা খেতে এবং খাওয়াতে ভালোবাসেন, তারা খাসির মাংসের মালাইকারি রান্না করতে পারেন। যা একবার রান্না করে খেলে মুখে স্বাদ অনেক দিন লেগে থাকবে। আসুন জেনে নেওয়া যাক খাসির মাংসের মালাইকারি কীভাবে বানাবেন-

উপকরণ:

১. খাসির মাংস আধা কেজি
২. পেঁয়াজ কুঁচি ২ চা চামচ
৩. আদাবাটা ১ চা চামচ
৪. রসুনবাটা ২ টেবিল চামচ
৫. পোস্তবাটা ১ চা চামচ
৬. কাজুবাদাম বাটা ১ চা চামচ
৭. কিশমিশ বাটা ১ চা চামচ
৮. টক দই আধা কাপ
৯. ঘি আধা কাপ
১০. নারিকেল দুধ ১ কাপ
১১. ক্রিম ৩ টেবিল চামচ
১২. লবণ স্বাদমতো
১৩. পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি:

মাংসের টুকরোগুলো টকদই দিয়ে ১০ মিনিট মেখে রাখুন। অন্যদিকে একটি প্যানে ঘি গরম করে তাতে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন।

এবার ভাজা পেঁয়াজে মাংসের টুকরোগুলো দিয়ে হালকা ভেজে একে একে বাটা ও গুঁড়া সব মসলা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে গরম পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিন।

সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা হয়ে তেল ওপরে উঠলে নারিকেল দুধ ও ক্রিম দিয়ে নেড়ে ঢেকে রাখুন। হয়ে এলে নামিয়ে পোলাও কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর