1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শুক্রবার (০৬ মার্চ) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম-সেবা । এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। আর পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকে।

আইজিপি আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

পুলিশ প্রধান এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পরে আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় আজানে প্রথম হয়েছেন চট্টগ্রাম জেলার কনস্টেবল মোঃ মনিরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএন’র নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন আরএমপি, রাজশাহীর এএসআই (সশস্ত্র) মোঃ ওমর ফারুক।

কেরাতে প্রথম হয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার লিনেন কিপার মোঃ আব্দুল আউয়াল, দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএন’র নায়েক আবু মুসা, এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম।

হামদ ও নাতে প্রথম হয়েছেন, ১১ এপিবিএন’র নারী কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর , দ্বিতীয় হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মোঃ রাকিবুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন বিএমপি, বরিশালের কনস্টেবল এস এম মশিউর রহমান।

“নাগরিক হয়রানি বন্ধে ইসলাম” শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ, দ্বিতীয় হয়েছেন ৪ এপিবিএন’র কনস্টেবল আ ম মোঃ উমর ফারুক বায়েজিদ এবং তৃতীয় হয়েছেন আরআরএফ, রংপুরের নারী কনস্টেবল মোছাঃ এসমোতারা খাতুন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীগণ ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর