1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পুরোনো ফোন বিক্রির আগে যা করা জরুরি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ফিচার ডেস্ক | বাজারে নতুন মডেলের ফোন এলেই অনেকে পুরোনো ফোনটি বিক্রি করে দেন কিংবা কাউকে দিয়ে দেন। তবে মনে রাখবেন পুরোনো ফোন বিক্রি করার আগে বা বদলানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন।

নিজের ব্যক্তিগত তথ্য থেকে অনান্য় প্রয়োজনীয় জিনিস সব ডিলিট না করেন তাহলে পরে বড় বিপদ হতে পারে। আপানর ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে গেলে তা দিয়ে আজকাল কী কী করা সম্ভব সেই বিষয়ে কম-বেশি জানেন অনেকেই।

তাই পুরোনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলো অবশ্যই করে রাখুন। দেখে নিন কী করবেন-

>> ফোন থেকে ব্যাংকিং তথ্য মুছে ফেলুন। স্মার্টফোনে অনেক ব্যক্তিগত তথ্য, ব্যাংকের লেনদেনের তথ্য জমা থাকে। তাই ফোন কাউকে দেওয়ার আগে সেই সব তথ্য মুছে ফেলা প্রয়োজন। ফোন বিক্রির আগে সেটিংস অপশনে গিয়ে সব ডাটা মুছে ফেলুন।

>> ফোন থেকে ই-ব্যাংকিং করে থাকলে, ফোন থেকে সব ‘হিস্ট্রি’ মুছে দিন। এসব তথ্য অন্য কারো হাতে গেলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আপনার ব্যবহারকারীর আইডি, পাসওয়ার্ড বা ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের গোপন তথ্যও অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

>> সব ধরনের অ্যাপলিকেশন থেকে সব অ্যাকাউন্ট ডিলিট করে দিন। আর ডিলিট করার আগে অবশ্যই সব অ্যাকাউন্ট লগ আউট করে দিন। গুগল অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলবেন না।

>> ফোন বিক্রির আগে মনে করে সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডটিও বার করে নেবেন। সেটি থেকে গেলে মেমরিতে যা যা আছে তা অন্যের হাতে চলে যাবে। ফোনে যদি অডিও, ভিডিও, ছবির ব্যাকআপ থাকে, সেগুলোও মুছে দিতে হবে।

>> এখনকার বেশিরভাগ স্মার্টফোনে কল লিস্ট, মেসেজের ব্যাক আপ থাকে। কোনো কোনো ফোনে আবার কল রেকর্ডিং-এর ব্যাকআপ থাকে। তাই মনে করে সেই সব মুছে দিন। যদি প্রয়োজন হয় তাহলে সেই সব রেকর্ড, কল বা মেসেজের ব্যকআপ আপনার গুগল ড্রাইভে রেখে দিতে পারেন।

>> ফোনটি বদলাতে দেওয়ার আগে একবার ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন। ফ্যাক্টরি রিসেট করার সময় ব্যাকআপ অপশনটি ডিসেবেল করে দেবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর