1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পিঠে-কোমরে ব্যথাও হতে পারে কিডনি রোগের লক্ষণ

স্বাস্থ্য ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত

কিডনি বিগড়ে গেলে শুধু একটি অঙ্গই নয়, শরীরের অন্য প্রত্যঙ্গেও তার মারাত্মক প্রভাব পড়ে। সময়মতো চিকিৎসা না হলে জীবনহানিও ঘটতে পারে। চিকিৎসকেরা বলছেন, কিডনির সমস্যা প্রায়শই নিঃশব্দে বাড়ে। ছোটখাটো লক্ষণগুলোকে আমরা প্রায়শই উপেক্ষা করি বা বুঝতে পারি না। কিন্তু কোন কোন লক্ষণ দেখলে আমাদের সতর্ক হওয়া উচিত, চলুন জেনে নেই সেই সম্পর্কে।

দিন কয়েক ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন সুমন। প্রথমে ভেবেছিলেন অফিসের ধকলের কারণে ব্যথা। ব্যথানাশক খেয়ে কয়েক দিন সামাল দেওয়া গেলেও শেষ পর্যন্ত ধরা পড়ল—সমস্যা কিডনিতে।

শরীর সুস্থ রাখার জন্য কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এর মূল কাজ হলো শরীর থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেওয়া, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং লোহিত কণিকা তৈরিতে সহায়ক হরমোন নিঃসরণ। কিডনি বিগড়ে গেলে এর প্রভাব পড়ে শরীরের অন্য অঙ্গেও। সমস্যা হলো, কিডনির কর্মক্ষমতা যথেষ্ট কমে না আসা পর্যন্ত সাধারণত স্পষ্ট কোনো উপসর্গ দেখা যায় না। এজন্য নিয়মিত রক্ত ও মূত্র পরীক্ষা না করলে রোগ ধরা পড়তে দেরি হয়।

পিঠে ব্যথা: শিরদাঁড়ার নিচের দিকে, কোমরের দুই পাশে তীব্র ব্যথা কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষ করে যদি ব্যথা সহজে না কমে বা বারবার ফিরে আসে। কিডনিতে পাথর, সংক্রমণ, বা মূত্রনালিতে বাধা থাকলে এ ধরনের ব্যথা দেখা দিতে পারে।

তলপেটে ব্যথা: ঋতুস্রাব বা হজমের সমস্যার বাইরেও তলপেটে ব্যথা কিডনির অসুখের লক্ষণ হতে পারে। বিশেষত যদি এর সঙ্গে প্রস্রাবের রং ও গন্ধে পরিবর্তন হয়, বা ব্যথা পেলভিসে ছড়িয়ে পড়ে।

বুকে কষ্ট : কিডনির সমস্যা যদি গুরুতর হয়, তবে তা থেকে শ্বাসকষ্টও হতে পারে। কারণ কিডনির কাজ ব্যাহত হলে পানি জমতে পারে ফুসফুসেও। এতে শ্বাসকষ্ট, বুকে চাপ বা ব্যথা হতে পারে।

পা ফোলা : কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে অতিরিক্ত লবন ও পানি জমে পা, গোড়ালি বা শরীরের অন্য অংশ ফুলে যেতে পারে। যদি দেখেন পায়ের পাতা এবং গোড়ালির পাশের অংশ ফুলছে, তবে তা কিডনির সমস্যার কারণেও হতে পারে।

সাধারণ বিষয়ও হতে পারে কিডনির সমস্যার উপসর্গ:

· পরিশ্রম ছাড়াও ক্লান্তিবোধ

· ওজম কমা এবং খিদে কমে যাওয়া

· চোখের চারপাশে, পায়ে ফোলা ভাব

· শুষ্ক ত্বক

· মূত্রের বর্ণ এবং গন্ধ বদল

· প্রস্রাবে রক্তের উপস্থিতি

· শ্বাসকষ্ট

· ঘুমের সমস্যা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর