নিজস্ব প্রতিবেদক :
৪৩তম বিসিএসে নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা ৩০ দিনের মধ্যে প্রকাশে হাইকোর্টের নির্দেশ না মানায় চেয়ারম্যান-সদস্য সচিবদের আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১ এপ্রিল) ৪৩তম বিসিএসে নন-ক্যাডারে উত্তীর্ণদের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। তিনি বলেন, গত ৫ ফেব্রুয়ারি ৪৩তম বিসিএসে নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা ৩০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু পিএসসি বিষয়টি পাত্তায় দেয়নি। এজন্য আজ পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন, সদস্য সচিব হাসানুজ্জামান কল্লোল ও পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাসকে অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। আগামি ৫ দিনের মধ্যে তালিকা প্রকাশ না করলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবো।
এদিকে নোটিশে বলা হয়, আপনারা সর্বোচ্চ আদালতের আদেশ পেয়েছেন এবং আদালতের আদেশ সম্পর্কে ভালভাবে অবগত আছেন। আদালতের আদেশ মেনে চলতে আপনারা বাধ্য। কিন্তু এখনও দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ আমলে নেননি। সর্বোচ্চ আদালতের আদেশ লঙ্ঘন করেছেন গুরুতরভাবে অবমাননাকর। দেশের সর্বোচ্চ আদালতকে ইচ্ছাকৃতভাবে অবহেলা এবং অবাধ্যতার জন্য আপনাদের বিচারের সম্মুখীন হতে হবে।
নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে আদালতের আদেশে আপনাদের বিধিমালা অনুসারে ৪৩তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার উত্তীর্ণ প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করার জন্য এবং এই মর্মে গৃহীত পদক্ষেপগুলি নিশ্চিত করে নোটিশের উত্তর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
অন্যথায়য়, আপনাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.