1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পার্পেল শাড়িতে লাস্যময়ী বাঁধন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

আজমেরী হক বাঁধন মানেই আত্মবিশ্বাসে মোড়ানো এক অনন্য সৌন্দর্য। তার রূপের আসল শক্তি কোনো নির্দিষ্ট সাজ বা পোশাকে নয়, বরং নিজের উপস্থিতিকে যেভাবে তিনি বহন করেন, সেখানেই। ধারালো মুখাবয়ব আর সুঠাম গড়নের বাইরে যে বিষয়টি তাকে আলাদা করে তোলে, তা হলো স্বাভাবিক গ্রেস। নতুন লুকে পার্পেল শাড়িতে হাজির হয়ে সেই কথাই আবার প্রমাণ করলেন তিনি।

আসন্ন রোজার ঈদে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তানিম নূরের সিনেমা বনলতা এক্সপ্রেস। এই সিনেমা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাঁধনকে দেখা যায় নজরকাড়া বেগুনি শাড়ির সাজে, যেখানে তার উপস্থিতি ছিল একেবারেই অনিবার্য।

পার্পল শেডের বেগুনি শাড়ি ও ম্যাচিং ব্লাউজে বাঁধনকে দেখাচ্ছিল অত্যন্ত মানানসই ও পরিমিত রুচির। নানা রঙের বুটির কাজ করা শাড়ির সঙ্গে সবচেয়ে বেশি চোখ টেনেছে ব্লাউজের নকশা।

সামনে ড্রেপ দেওয়া হল্টার স্টাইলের হাইনেক ব্লাউজটি দারুণ ফিটিংয়ের সঙ্গে শিয়ার এফেক্ট যোগ করে লুকে বাড়তি আবেদন এনেছে। স্লিভলেস ডিজাইন আর ক্ল্যাসিক ড্রেপ মিলিয়ে পুরো সাজে এসেছে আভিজাত্যের ছোঁয়া।

মেকআপে ছিল সফট গ্ল্যাম ফিনিশ; পরিষ্কার, স্মুথ এবং সামান্য গ্লসি টাচ। চোখে পরিমিত মাসকারা ও আইলাইনার, আর ঠোঁটে গ্লসি গোয়াপি রঙ পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়।

গয়নার ক্ষেত্রে বাঁধন বেছে নিয়েছেন ফিরোজা পাথরখচিত আধুনিক ডিজাইনের স্টেটমেন্ট ইয়াররিং, যার এক্সটেনশন অংশটি আলাদা করে নজর কেড়েছে। সঙ্গে ম্যাচিং আংটি থাকলেও গলা খালি রেখেছেন তিনি; যা পুরো সাজের সঙ্গে দারুণভাবে মানিয়েছে।

শাড়ি, গয়না আর মেকআপের এই নিখুঁত সমন্বয় বাঁধনের লুককে এক ধাপ ওপরে তুলে এনেছে।

ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
অনুষ্ঠানে ছোট সাদা পাথর বসানো ব্যাগ হাতে নিয়ে তিনি যে গ্রেসফুল উপস্থিতি উপহার দিয়েছেন, তা বনলতা এক্সপ্রেস–এর ইভেন্টে বাড়তি আকর্ষণ যোগ করেছে নিঃসন্দেহে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর