1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পারলো না লিভারপুল, ৭০ বছর পর প্রথম চ্যাম্পিয়ন নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত

গত মঙ্গলবার টাইব্রেকারে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়েছে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেটি ধাক্কা। লিভারপুল যেন পড়ে যাচ্ছে গভীর এক অন্ধকারে। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ পয়েন্ট এগিয়ে থাকার ফলে নিজেদের দুর্বলতা কোথায়, সেটা হয়তো টের পায়নি এতদিন আরনে স্লট।

কিন্তু রোববার রাতে সেই দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ কারাবাও কাপের ফাইনালে লিভারপুল হেরে গেছে ২-১ গোলের ব্যবধানে। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুলের মত শক্তিশালী দলকে হারিয়ে ৭০ বছর পর কোনো ঘরোয়া টুর্নামেন্টের ট্রফি জিতলো নিউক্যাসল।

সর্বশেষ ১৫৫ সালে কোনো শিরোপা জিতেছিলো নিউক্যাসল। এবার দুই বছর আগেও কারাবাও কাপের ফাইনালে উঠেছিলো তারা; সেবার কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে যেতে হয়েছিলো। ২ বছর পর আবার ফাইনলে উঠে নিউক্যাসল আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে এসেছিলো, শিরোপা জয়ের জন্য।

লোকাল হিরো ড্যান বার্ন, যাকে এবারই প্রথম ইংল্যান্ড দলে ডাকা হয়েছে, প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৫তম মিনিটে) গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধ শুরু পরপরই, ৫২তম মিনিটে সুইডিশ তারকা আলেকজান্ডার আইজ্যাক দ্বিতীয় গোল করে বসেন।

খেলার শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে (৯০+৪ মিনিটে) ফেডেরিকো চিয়েসা একটি গোল পরিশোধ করেন; কিন্তু ক্ষতি যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে। সেখান থেকে একটি গোল পরিশোধ কেবলই স্বান্তনা। রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেয়ার সঙ্গে সঙ্গেই ওয়েম্বলিতে উঠেছিলো সাদা-কালো ঢেউ। তুমুল উল্লাসে নিউক্যাসল সমর্থকরা বরণ করে নিলো তাদের ক্লাবের খেলোয়াড়দের

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর