1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পাকিস্তান সফরে যাবেন না বাংলাদেশ দলের তিন সদস্য

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

পাকিস্তান সফরে যাচ্ছে না বাংলাদেশের পুরো দল। আরব আমিরাতের ৩ ম্যাচের সিরিজ শেষে বাংলাদেশ দলের ৩ সদস্য ক্রিকেটার নাহিদ রানা, ট্রেনার নাথান ক্যালি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট যাবেন না পাকিস্তানে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম দিয়েছেন এ তথ্য।

আজ বুধবার বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘নাহিদ রানা ব্যক্তিগত নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি পিএসএল খেলতে গিয়ে ভারত-পাকিস্তানের যুদ্ধর সময় পাকিস্তানে ছিলেন। সে তিক্ত অভিজ্ঞতার আলোকেই নাহিদ রানা পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

একই কারণ দেখিয়ে পাকিস্তান যাবেন না ট্রেনার নাথান ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। এই তিনজন আরব আমিরাত থেকে দেশে ফিরে আসবেন।

প্রসঙ্গতঃ পাকিস্তান-ভারত চারদিনের সীমান্ত যুদ্ধের পর পাকিস্তান যাওয়া নিয়ে বিসিবি দোটানায় ছিল। এরপর সরকারের সবুজ সঙ্কেত নিয়ে শেষ পর্যন্ত সফর ঠিক রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

তবে এর মধ্যে একটি অপশন ছুড়ে দিয়েছিল বিসিবি। ক্রিকেটার ও কোচিং স্টাফদের পাকিস্তান সফর ওপেন করে দেয়া হয়েছিল। সবাইকে জানিয়ে দেয়া হয়েছিল, কেউ চাইলে যেতে পারবে। না চাইলে যাবে না। সে আলোকে ‘না’ করে দিয়েছেন নাহিদ রানা, নাথান ক্যালি ও জেমস প্যামেন্ট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর