1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, দলে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেলো পাকিস্তান। পাকিস্তান শাহিনস নামে খেলতে যাওয়া দলটি আগেভাগেই দুটি পরিবর্তন আনছে।

একটি পরিবর্তন বাধ্য হয়ে। ইংল্যান্ডে ধর্ষণের অভিযোগ উঠেছে ব্যাটার হায়দার আলির বিরুদ্ধে। পুলিশি জেরার মুখে পড়া এই ব্যাটারকে সাময়িক নিষিদ্ধ করেছে পিসিবি।

হায়দারের বদলে ১৫ সদস্যের দলে যুক্ত হয়েছেন মোহাম্মদ ফাইক। আর বাঁহাতি পেসার সালমান মির্জার জায়গায় এসেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

আজ (শুক্রবার) মোহাম্মদ ইরফানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছানোর কথা পাকিস্তান শাহিনসের। ১১ দলের টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৪ আগস্ট, চলবে ২৪ আগস্ট পর্যন্ত। প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনস মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দলের।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড
মোহাম্মদ ইরফান খান (অধিনায়ক), আবদুল সামাদ, আহমেদ দানিয়েল, ফয়সাল আকরাম, খাজা মোহাম্মদ নাফে, মাজ সাদাকাত, মেহরান মুমতাজ, মোহাম্মদ ফাইক, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘুরি, মুবাসির খান, সাদ মাসুদ, শহিদ আজিজ, উবাইদ শাহ এবং ইয়াসির খান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর