1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | কেপটাউনে অনেক চেষ্টা করেও টেস্ট বাঁচাতে পারলো না পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যেতে হলো ১০ উইকেটের বিশাল ব্যবধানে। জয়ের জন্য মাত্র ৫৮ রানের লক্ষ্য পেয়েছিলো প্রোটিয়ারা। ডেভিড বেডিংহ্যাম ও এইডেন মারক্রাম মিলে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়।

প্রথম ইনিংসেই বিশাল ব্যবধানে পিছিয়ে পড়েছিলো পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার করা ৬১৫ রানের বিশাল স্কোরের পরিবর্তে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান সংগ্রহ করে শান মাসুদের দল।

ফলে মাত্র ৫৭ রানের লিড দাঁড়ায় পাকিস্তানিদের। যা ডেভিড বেডিংহ্যাম ৩০ বলে ৪৭ এবং এইডেন মারক্রাম ১৩ বলে ১৪ রান করে পাড়ি দেন মাত্র ৭.১ ওভারে। এই জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতলো ২-০ ব্যবধানে।

প্রথম ইনিংসেই ৪২১ রান পিছিয়ে পড়ে বাবর আজমরা। যার ফলে ফলোঅন করানো হয় পাকিস্তানকে। ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে করতে নেমেই ঘুরে দাঁড়ায় পাকিস্তানিরা। অধিনায়ক শান মাসুদ এবং বাবর আজম মিলে গড়ে তোলেন ২০৫ রানের বিশাল জুটি।

বাবর আজম ৮১ রান করে আউট হয়ে গেলেও সেঞ্চুরি করেন শান মাসুদ। ১৪৫ রানে আউট হন তিনি। ২৫১ বলে ১৭ বাউন্ডারিতে এই রান করেন তিনি। খুররাম শেহজাদ করেন ১৮ রান। ৪২ বলে ২৮ রান করেন কামরান গুলাম। ৫১ বলে ২৩ রান করেন সউদ শাকিল।

মোহাম্মদ রিজওয়ান করেন ৭৫ বলে ৪১ রান। সালমান আগা ৪৮ রানে, আমির জামাল ৩৪ রানে আউট হন। মির হামজা করেন ১৬ রান। তিনি আউট হওয়ার পরই শেষ হয় পাকিস্তানের প্রতিরোধ।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা, ২ উইকেট নেন মার্কো ইয়ানসেন, ৩ উইকেট নেন কেশভ মাহারাজ, ১ উইকেট নেন কিউয়েনা মাপাকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর