1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

পাকা আম দিয়ে নানা স্বাদের আইসক্রিম তৈরি করা যায়। তবে সবচেয়ে সহজ এবং সুস্বাদু সম্ভবত এর মালাই আইসক্রিম তৈরি করা। এটি দেখতেও বেশ আকর্ষণীয় হয়। আপনার বাড়িতে যদি পাকা আম থাকে তাহলে আজই তৈরি করে খেতে পারেন পাকা আমের মালাই আইসক্রিম। এটি খেতে শিশুরাও বেশ পছন্দ করবে। চলুন তবে জেনে নেওয়া যাক পাকা আমের মালাই আইসক্রিম তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

পাকা আম- ২টি

ঘন দুধ- ১ কাপ

গুঁড়া দুধ- ৩-৪ চামচ

দুধের সর- ২ চামচ

চিনি- স্বাদ অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন-

আম মুখের কাছটা কেটে এর ভেতর থেকে আঁটি বের করে নিন। এবার একটি পাত্রে আম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে জ্বাল দিয়ে নিন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার সেই মিশ্রণ আমের ভেতরে ঢেলে মুখ বন্ধ করে দিন। এভাবে আম দুটি ফ্রিজে রেখে দিন সারারাত অথবা অন্তত ৫-৬ ঘণ্টা। এবার বের আমের খোসা তুলে ফেলে কেটে পরিবেশন করুন সুস্বাদু আমের মালাই কুলফি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর