1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পল্টনে দুই বাসের মধ্যে চাপা পড়ে আহত বাসের হেলপারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

রাজধানী পল্টন থানার খদ্দার মার্কেটের সামনে আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের মাঝে চাপা পড়ে আহত ইলিয়াস হোসেন(২৫) নামে বাসের এক হেলপারের মৃত্যু হয়েছে। সে ভিক্টর বাসের হেলপার ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটায় ১০২ নম্বর ওয়ার্ডে মারা যায় সে।

ইলিয়াস হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার কলাচিপা থানার চর বিশ্বাস গ্রামে।সে ওই এলাকার আব্দুর রশিদ সরকারের ছেলে ছিল।

নিহত ইলিয়াসের বোন রোকসানা জানায়, আমার ভাই ভিক্টর পরিবহনের হেলপার ছিল। রাতে জানতে পারি আমার ভাই আজমির এই পরিবহন ও ভিক্টর পরিবহন এর মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাকে ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দেয় চিকিৎসক। রাত সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়। এই ঘটনায় আজমেরী পরিবহন ও ড্রাইভার পল্টন থানা হেফাজতে রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশকে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, পল্টন থেকে আহত অবস্থায় এক বাসে হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে মারা যায় সে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর